লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম। গ্রামের আত্মমর্যাদাশীল ও পরিশ্রমী নারী আলেয়া বেগম। কষ্টার্জিত উপার্জনে তিনি তাঁর তিন সন্তানকে শিক্ষিত ও সুনাগরিক করে গড়ে তুলেছেন। বড় মেয়ে পড়াশোনা শেষ করে সংসারী হয়েছেন, ছোট মেয়ে কলেজে কেবল পা রেখেছে। আর মেজ ছেলে শামীম আল মাহাদী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।