Lifestyle
পুরুষের টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি কেন হয়, কীভাবে বাড়ানো যায়
পুরুষের শরীরের মূল সেক্স হরমোনের নাম টেস্টোস্টেরন; যা শুধু যৌনস্বাস্থ্যের জন্যই নয়, শরীরের সার্বিক সুস্থতা রক্ষায়ও গুরুত্বপূর্ণ। পেশির শক্তি ধরে রাখা, হাড়ের ঘনত্ব বজায় রাখা, লোহিত রক্তকণিকা তৈরি এবং পুরুষের মানসিক মেজাজ
লেখক ডা. শাহজাদা সেলিম20K বার পড়া

পুরুষের শরীরের মূল সেক্স হরমোনের নাম টেস্টোস্টেরন; যা শুধু যৌনস্বাস্থ্যের জন্যই নয়, শরীরের সার্বিক সুস্থতা রক্ষায়ও গুরুত্বপূর্ণ। পেশির শক্তি ধরে রাখা, হাড়ের ঘনত্ব বজায় রাখা, লোহিত রক্তকণিকা তৈরি এবং পুরুষের মানসিক মেজাজ (মুড) নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে এই হরমোন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও কিছু শারীরিক সমস্যার কারণে এই হরমোনের মাত্রা কমে যেতে পারে।
বয়স বৃদ্ধি: সাধারণত ৩০ বছর বয়সের পর থেকে প্রতিবছর পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা প্রায় ১ শতাংশ করে কমতে থাকে। এটি বয়স বৃদ্ধির একটি স্বাভাবিক প্রক্রিয়া।


