বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ভালো একটি চাকরি পাওয়া অনেক শিক্ষার্থীর স্বপ্ন। কেউ পড়াশোনা শেষে সেখানেই পেশাজীবন শুরু করতে চান, কেউ দেশে ফিরে অর্জিত জ্ঞান কাজে লাগাতে চান, আবার কেউ অন্য দেশে কাজের সুযোগ খোঁজেন। তবে স্নাতক হওয়ার পর চাকরি খোঁজা শুরু করলেই যে প্রত্যাশিত সুযোগ পাওয়া যাবে, তা নয়। নিয়োগদাতারা কী ধরনের দক্ষতা ও অভিজ্ঞতা চান, কোন খাতে কর্মীর চাহিদা রয়েছে এবং চাকরির জন্য কীভাবে নিজেকে উপস্থাপন করতে হবে—এসব বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
চাকরির বাজার বুঝুন পড়াশোনার সময় থেকেই