Lifestyle
প্রিন্সটন থেকে পিএইচডি, ২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করেছেন জ্যাক ওয়েইস। স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন রাইস বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি সর্বোচ্চ সম্মানসূচক ফলাফল অর্জন করেন। তাঁর গবেষণার উল্লেখও ছিল ২০২৪
লেখক প্রথম আলো ডেস্ক23K বার পড়া

যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করেছেন জ্যাক ওয়েইস। স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন রাইস বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি সর্বোচ্চ সম্মানসূচক ফলাফল অর্জন করেন। তাঁর গবেষণার উল্লেখও ছিল ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটির আলোচনায়। এরপরও ২০২৪ সালে পিএইচডি শেষ করার পর থেকে দুই হাজার ৩০০টির বেশি চাকরিতে আবেদন করেও কোনো স্থায়ী চাকরি পাননি ওয়েইস।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে তাঁর চাকরি খোঁজার এই অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।


