বিসিএস পরীক্ষায় একই পদে বারবার একই প্রার্থীর সুপারিশপ্রাপ্ত হওয়া এবং এর ফলে মূল্যবান ক্যাডার পদ খালি থেকে যাওয়ার সমস্যা কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে বিশেষ নির্দেশনা ও উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে আসন্ন ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার ক্ষেত্রে রিপিট ক্যাডারের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।