Lifestyle
চুয়েটের শিক্ষার্থীরা এনেছেন চ্যাম্পিয়নের পুরস্কার
ইংরেজিতে ‘এসিআই’ লেখা একটা ছাঁচ। সিমেন্ট, বালু আর পানির মিশ্রণ ঢেলে দ্রুততম সময়ের মধ্যে ছাঁচটা পূর্ণ করতে হবে, এই ছিল চ্যালেঞ্জ। মাত্র ১২ সেকেন্ডে কাজটি সম্পন্ন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শ
লেখক লেখা:19K বার পড়া

ইংরেজিতে ‘এসিআই’ লেখা একটা ছাঁচ। সিমেন্ট, বালু আর পানির মিশ্রণ ঢেলে দ্রুততম সময়ের মধ্যে ছাঁচটা পূর্ণ করতে হবে, এই ছিল চ্যালেঞ্জ। মাত্র ১২ সেকেন্ডে কাজটি সম্পন্ন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের দল ‘চুয়েট সি’।
আবার দ্রুত ছাঁচ পূর্ণ করলেই হবে না। মিশ্রণটি একটি পরিমাপক সিলিন্ডারে রেখে দিতে হবে ২০ মিনিট। দেখতে হবে পানি, বালু ও সিমেন্ট–জাতীয় উপাদান আলাদা হয়ে যাচ্ছে কি না। দ্বিতীয় পরীক্ষাতেও বাজিমাত করেছেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে ৮৬ দশমিক ৫০ নম্বর পেয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ‘মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬ ’-এ ‘ওভারঅল এফিশিয়েন্সিতে’ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ‘চুয়েট সি’। ১১ অক্টোবর আসে এই সুখবর।


