চার দশকের অভিজ্ঞতায় দেখেছি, পোড়ার গভীরতা যতটা আগুনে বাড়ে, তার চেয়ে বেশি বাড়ে ভুল চিকিৎসায়। তাই অগ্নিদুর্ঘটনায় পড়লে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হয়।
রান্নাঘরের ফুটন্ত তেল, গোসলের গরম পানি, এসি বা গ্যাসের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুন—একপলকের অসতর্কতায় ঘটে যেতে পারে মর্মান্তিক ঘটনা। বদলে যেতে পারে একটি পরিবারের গল্প।

পোশাকে আগুন লাগলে দৌড়াবেন না, এতে আগুন আরও ক্ষতি করবে। মাটিতে শুয়ে কম্বল দিয়ে চেপে নিভিয়ে ফেলুন বা গড়াগড়ি দিন।