পছন্দের বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার হাতে এসেছে, দীর্ঘদিনের অপেক্ষার পর এবার স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু এই আনন্দের মধ্যেই শুরু হয় নতুন এক প্রস্তুতি। ভর্তির শর্ত পূরণ, প্রয়োজনীয় ফি জমা দেওয়া, আর্থিক কাগজপত্র গুছিয়ে রাখা, আবাসনের ব্যবস্থা ও স্টুডেন্ট ভিসার আবেদন—প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ।
কোনো নথিতে ভুল, সময়সীমা পেরিয়ে যাওয়া কিংবা প্রয়োজনীয় শর্ত পূরণে ঘাটতি পুরো প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। তাই অফার লেটার পাওয়ার পর থেকেই পরবর্তী ধাপগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে পরিকল্পনা অনুযায়ী এগোনো জরুরি।