Lifestyle
বছরের পর বছর একসঙ্গে থাকার পরও সঙ্গীকে কখন ও কেন আরও আকর্ষণীয় লাগে?
সম্পর্কের শুরুতে কারও চেহারা, হাসি কিংবা প্রথম দেখার রোমাঞ্চ পেটের ভেতর প্রজাপতির ওড়াউড়ির অনুভূতি তৈরি করে। শরীরের হরমোনের হিসাব–নিকাশই বদলে দেয়। সম্পর্কের ম্যারাথনে সেই অনুভূতি ম্লান হয়ে যায়। তবে বছরের পর বছর একসঙ্গে থা
লেখক জীবনযাপন ডেস্ক21K বার পড়া
সম্পর্কের শুরুতে কারও চেহারা, হাসি কিংবা প্রথম দেখার রোমাঞ্চ পেটের ভেতর প্রজাপতির ওড়াউড়ির অনুভূতি তৈরি করে। শরীরের হরমোনের হিসাব–নিকাশই বদলে দেয়। সম্পর্কের ম্যারাথনে সেই অনুভূতি ম্লান হয়ে যায়। তবে বছরের পর বছর একসঙ্গে থাকার পর বদলে যায় ভালো লাগার ধরন। তখন প্রিয় মানুষটির ছোট ছোট অভ্যাস, যত্ন আর কঠিন সময়ে তাঁর আচরণ সত্যিকারের টেকসই আকর্ষণের কারণ হয়ে ওঠে।
সম্পর্ক যত পুরোনো হয়, সঙ্গীর ব্যক্তিত্বের নানা দিক তত স্পষ্ট হয়। তাঁর আনন্দ, অভিমান, কাজের প্রতি মনোযোগ কিংবা ছোট্ট কোনো অভ্যাস ভালো লাগতে শুরু করে। তখন শুধু চেহারা নয়, মানুষটির প্রতিও গভীর টান তৈরি হয়।


