বিশ্বের যেকোনো দেশের আগ্রহী ব্যক্তিদের জন্য বিনা মূল্যে অনলাইন কোর্সের সুযোগ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চিকিৎসা, জনস্বাস্থ্য, স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি মোকাবিলা, মহামারি প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে এসব কোর্সের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে। এসব কোর্সে অংশ নিতে কোনো নিবন্ধন ফি লাগে না।
যেসব বিষয়ে শেখার সুযোগ
ডব্লিউএইচওর শিক্ষা উপকরণে জনস্বাস্থ্য, সংক্রামক রোগের প্রাদুর্ভাব, মহামারি মোকাবিলার প্রস্তুতি ও স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতিতে করণীয়সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এসব উপকরণ স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, গবেষক ও জনস্বাস্থ্য বিষয়ে আগ্রহী ব্যক্তিদের কাজে লাগতে পারে।