Lifestyle
নরসিংদীর জনবহুল এলাকায় বিলুপ্তপ্রায় প্রাণীটি এল কীভাবে
ঘটনার সূত্রপাত গত ২ মার্চ। আমি তখন চিকিৎসার জন্য ঢাকায়। সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো একটি সংবাদ মনোযোগ কাড়ল; নরসিংদীর শিবপুরে চিতাবাঘের দেখা মিলেছে। এই সময়ে এসে নরসিংদীর কোথাও চিতাবাঘের উপস্থিতি এ
লেখক লেখা:16K বার পড়া

ঘটনার সূত্রপাত গত ২ মার্চ। আমি তখন চিকিৎসার জন্য ঢাকায়। সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো একটি সংবাদ মনোযোগ কাড়ল; নরসিংদীর শিবপুরে চিতাবাঘের দেখা মিলেছে। এই সময়ে এসে নরসিংদীর কোথাও চিতাবাঘের উপস্থিতি এক অকল্পনীয় বিষয়। কিন্তু বাস্তব ঘটনা কখনো কখনো কল্পনাকেও হার মানায়।
অকল্পনীয় হলেও সংবাদটি আমাকে খুব বেশি অবাক করেনি। কারণ, মাঝেমধ্যেই বিভিন্ন স্থানে মেছোবিড়াল (ফিশিং ক্যাট) ধরা পড়ে, মানুষ তাদের চিতাবাঘের বাচ্চা মনে করে। এখানেও হয়তো এ রকম কিছু ঘটেছে।



