Lifestyle
কম সিজিপিএ নিয়েও উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইলে...
বিশ্ববিদ্যালয়ের ফলাফল হয়তো মনের মতো হয়নি, কিন্তু উচ্চশিক্ষার স্বপ্নটা এখনো রয়ে গেছে। পছন্দের বিষয়ে আরও পড়তে চান, দেশের বাইরে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চান, অথচ কম সিজিপিএ দেখে আবেদন করার আগেই পিছিয়ে যাচ্ছেন? মনে রাখা জরুর
লেখক লেখা:24K বার পড়া

বিশ্ববিদ্যালয়ের ফলাফল হয়তো মনের মতো হয়নি, কিন্তু উচ্চশিক্ষার স্বপ্নটা এখনো রয়ে গেছে। পছন্দের বিষয়ে আরও পড়তে চান, দেশের বাইরে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চান, অথচ কম সিজিপিএ দেখে আবেদন করার আগেই পিছিয়ে যাচ্ছেন? মনে রাখা জরুরি, একটি ফলাফলই আপনার পুরো যোগ্যতা নির্ধারণ করে না। বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তির শর্ত আলাদা, আর কিছু প্রতিষ্ঠানে একাডেমিক ফলাফলের পাশাপাশি ভাষাগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা, গবেষণা ও অন্যান্য অর্জনও বিবেচনায় নেওয়া হয়। তাই নিজের যোগ্যতার সঙ্গে মানানসই সুযোগ খুঁজে বের করা এবং পরিকল্পিতভাবে আবেদন করাই হতে পারে পরবর্তী পদক্ষেপ।



