Lifestyle
তাহসানের পছন্দের ৫ বইয়ের শীর্ষে কোনটি
একজন শিল্পীর সৃজনশীলতা গড়ে ওঠে শুধু কাজের অভিজ্ঞতায় নয়, বই পড়া ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতেও। ব্যতিক্রম নন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিয়মিত বই পড়া তাঁর দীর্ঘদিনের অভ্যাস। তাহসানের কাছে জানতে চেয়েছিলাম পছন্দের পাঁ
লেখক লেখা:5K বার পড়া

একজন শিল্পীর সৃজনশীলতা গড়ে ওঠে শুধু কাজের অভিজ্ঞতায় নয়, বই পড়া ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতেও। ব্যতিক্রম নন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিয়মিত বই পড়া তাঁর দীর্ঘদিনের অভ্যাস। তাহসানের কাছে জানতে চেয়েছিলাম পছন্দের পাঁচটি বইয়ের নাম। তাঁর পছন্দের বইয়ের তালিকায় আছে সৃজনশীলতা, ভ্রমণ ও আত্মানুসন্ধান থেকে কল্পবিজ্ঞানের বই। এই পছন্দই বলে দেয়, তাঁর আগ্রহ নানা ক্ষেত্রে। জেনে নিন তাঁর পছন্দের পাঁচ বই সম্পর্কে।
বিজ্ঞান কল্পকাহিনি নিয়ে বেশ আগ্রহী তাহসান। যে কারণে ছাত্রাবস্থায় খুঁজে বের করেন এই বিষয়ের নানান বই। এর মধ্যে তাঁর মনে ধরে যায় আমেরিকান লেখক অরসন স্কট কার্ডের জনপ্রিয় কল্পবিজ্ঞান উপন্যাস ‘এন্ডারস গেম’।



