Lifestyle
বিদেশে পড়তে গিয়ে নতুন পরিবেশে মানিয়ে নেবেন যেভাবে
নতুন দেশ, নতুন মানুষ, নতুন জীবন। দীর্ঘদিনের পরিচিত পরিবেশ ছেড়ে বিদেশে পড়তে গেলে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেও আসতে পারে বড় পরিবর্তন। ক্লাসে নিজের মতামত তুলে ধরা, ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে বন্ধুত্ব করা, নিজের খাবার নিজে
লেখক লেখা:21K বার পড়া

নতুন দেশ, নতুন মানুষ, নতুন জীবন। দীর্ঘদিনের পরিচিত পরিবেশ ছেড়ে বিদেশে পড়তে গেলে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেও আসতে পারে বড় পরিবর্তন। ক্লাসে নিজের মতামত তুলে ধরা, ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে বন্ধুত্ব করা, নিজের খাবার নিজে তৈরি করা কিংবা মন খারাপের দিনে পরিবারকে কাছে না পাওয়া—সব মিলিয়ে ভিনদেশে শুরুটা হতে পারে বেশ চ্যালেঞ্জিং। তবে এই অভিজ্ঞতাগুলোই ধীরে ধীরে শেখায় স্বনির্ভর হতে, ভিন্নতাকে বুঝতে এবং নিজের মতো করে নতুন পরিবেশে জায়গা তৈরি করতে।
বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভাষা জানা শুধু ক্লাস বোঝার জন্যই নয়, অন্যদের সঙ্গে যোগাযোগের জন্যও গুরুত্বপূর্ণ। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলেও স্থানীয় ভাষার কিছু শব্দ ও বাক্য জানা দৈনন্দিন জীবনে কাজে আসতে পারে। তাই যাওয়ার আগে গন্তব্য–দেশের প্রচলিত ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা নিন। বিশ্ববিদ্যালয়ের ভাষা শেখার কোর্স, লেখার সহায়তা কেন্দ্র বা শিক্ষার্থীদের জন্য থাকা অন্যান্য সুবিধাও কাজে লাগাতে পারেন।



