Lifestyle
নবজাতকের মস্তিষ্কে পানি জমে যে রোগে
শিশুর জন্মের আগেই যদি মস্তিষ্কে অতিরিক্ত তরল জমতে শুরু করে, তখন এই অবস্থাকে বলা হয় জন্মগত হাইড্রোসেফালাস। মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ চলাচলের পথে বাধা তৈরি হলে বা শোষণে সমস্যা হলে মস
লেখক লেখা:17K বার পড়া

শিশুর জন্মের আগেই যদি মস্তিষ্কে অতিরিক্ত তরল জমতে শুরু করে, তখন এই অবস্থাকে বলা হয় জন্মগত হাইড্রোসেফালাস। মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ চলাচলের পথে বাধা তৈরি হলে বা শোষণে সমস্যা হলে মস্তিষ্কের ভেন্ট্রিকলে এই তরল জমে যেতে পারে।
কেন হয়
এ রোগের পেছনে শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, জিনগত ত্রুটি কিংবা গর্ভাবস্থায় কোনো সংক্রমণ দায়ী থাকে। অ্যাকুয়েডাক্টাল স্টেনোসিস একটি গুরুত্বপূর্ণ কারণ। এতে মস্তিষ্কের ভেতর সিএসএফ চলাচলের একটি সরু পথ সংকুচিত হয়ে যায়। এ ছাড়া গর্ভাবস্থায় মায়ের টক্সোপ্লাজমোসিস, রুবেলা, সাইটোমেগালো ভাইরাস বা সিফিলিসের মতো কিছু সংক্রমণ শিশুর মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে।


