Lifestyle
বিশ্বব্যাংকের গবেষণা: প্রবৃদ্ধির আগে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ
বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসংস্থান বাড়ছে না। এ পরিস্থিতিতে শুধু প্রবৃদ্ধি বাড়ানোর পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টিকে অর্থনৈতিক নীতির কেন্দ্রে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের এক গবেষণাপত্রে
লেখক প্রথম আলো ডেস্ক27K বার পড়া
বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসংস্থান বাড়ছে না। এ পরিস্থিতিতে শুধু প্রবৃদ্ধি বাড়ানোর পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টিকে অর্থনৈতিক নীতির কেন্দ্রে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের এক গবেষণাপত্রে। এতে বেশি কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম খাতগুলোকে উৎসাহিত করা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণব্যবস্থার সংস্কার এবং চাকরির মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের পলিসি রিসার্চ ওয়ার্কিং পেপার সিরিজের Structural Shift in Job Creation: Evidence from Bangladesh শীর্ষক গবেষণাপত্রটি ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। অর্থনীতিবিদ নাজমুস সাদাত খানের এ গবেষণায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।


