Lifestyle
দাহ্য পদার্থ কী, আগুন দ্রুত ছড়ায় যেভাবে
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় টুপটুপ রিসোর্টে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তিনতলা কাঠের স্থাপনাটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রিসোর্টটি অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
লেখক জীবনযাপন ডেস্ক14K বার পড়া

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় টুপটুপ রিসোর্টে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তিনতলা কাঠের স্থাপনাটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রিসোর্টটি অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছিল। প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা সনদও ছিল না। এ ঘটনা পর্যটনকেন্দ্রের রিসোর্টসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিনিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে।
কাঠ, বাঁশ, খড়ের মতো উপকরণ দিয়ে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় তৈরি হচ্ছে ইকো রিসোর্ট। প্রাকৃতিক উপকরণে তৈরি এসব স্থাপনা পরিবেশবান্ধব হলেও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা না থাকলে ঝুঁকি বাড়তে পারে। শুধু স্থাপনার কাঠামো নয়, ঘরের ভেতরে ব্যবহৃত আসবাব, পর্দা, কার্পেট এবং অন্দরসজ্জার উপকরণও আগুন ছড়িয়ে পড়ার কারণ হতে পারে।



