Lifestyle
কানাডায় উচ্চ বেতনের চাকরিতে মিলবে বাড়তি ১০০ পয়েন্ট: এক্সপ্রেস এন্ট্রিতে যে যে পরিবর্তন
কানাডায় স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি বা পিআর) আবেদনের জনপ্রিয় মাধ্যম এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে কানাডার ফেডারেল সরকার। যেসব প্রার্থীর কানাডায় উচ্চ বেতনের চাকরির অফার (Job Offer)
লেখক মোহাম্মদ সাকিবুর রহমান খান28K বার পড়া

কানাডায় স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি বা পিআর) আবেদনের জনপ্রিয় মাধ্যম এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে কানাডার ফেডারেল সরকার। যেসব প্রার্থীর কানাডায় উচ্চ বেতনের চাকরির অফার (Job Offer) রয়েছে বা যাঁরা উচ্চ বেতনের পেশায় কাজ করছেন, তাঁদের জন্য কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম (CRS)-এ অতিরিক্ত বোনাস পয়েন্ট যুক্ত করা হচ্ছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ–সংক্রান্ত নতুন নীতিমালার কথা জানান ইমিগ্রেশন–বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে সরকারের প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।



