Lifestyle
৪৫তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া শেষ প্রায় চার বছরে: জবাবদিহির দাবি
প্রায় চার বছর পর শেষ হলো ৪৫তম বিসিএসের নিয়োগের প্রক্রিয়া। ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের নভেম্বরে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এরপর নিয়োগের গেজেট প্রকাশে অপেক্ষ
লেখক গোলাম রব্বানী19K বার পড়া

প্রায় চার বছর পর শেষ হলো ৪৫তম বিসিএসের নিয়োগের প্রক্রিয়া। ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের নভেম্বরে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এরপর নিয়োগের গেজেট প্রকাশে অপেক্ষা করতে হয়েছে আরও প্রায় ১১ মাস। গতকাল বুধবার রাতে ১ হাজার ৭০২ জনের নামে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে ঠিকই, তবে একই সঙ্গে সামনে এসেছে সরকারি নিয়োগের প্রক্রিয়ার গতি ও জবাবদিহির বড় প্রশ্ন।



