Lifestyle
৪৫তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা
৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে। এতে ১ হাজার ৭০২ প্রার্থীর নামে গেজেট প্রকাশ করা হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক23K বার পড়া

৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে। এতে ১ হাজার ৭০২ প্রার্থীর নামে গেজেট প্রকাশ করা হয়েছে।
প্রায় চার বছর পর এই বিসিএসের নিয়োগের প্রক্রিয়া শেষ হলো। ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর গেজেট হলো। পিএসসির সুপারিশ করেছিল ১ হাজার ৮০৭ প্রার্থীকে। প্রজ্ঞাপন হলো ১ হাজার ৭০২ প্রার্থীর, অর্থাৎ বাদ পড়লেন ১০৫ প্রার্থী।



