Lifestyle
প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা: প্রতিমন্ত্রী
দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণব্যবস্থার মেয়াদ বাড়িয়ে আড়াই থেকে তিন বছর করার কথা ভাবছে সরকার। পাশাপাশি প্রতিটি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) স
লেখক বাসস19K বার পড়া

দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণব্যবস্থার মেয়াদ বাড়িয়ে আড়াই থেকে তিন বছর করার কথা ভাবছে সরকার। পাশাপাশি প্রতিটি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সক্ষমতা বর্তমানের চেয়ে ৬ গুণ বাড়িয়ে প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর ৩৬ হাজার ৯৬০টি প্রধান শিক্ষকের শূন্য পদে পদোন্নতি কার্যক্রমের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আদালতের রায়ের চূড়ান্ত সার্টিফায়েড কপি পেলেই প্রধান শিক্ষক পদে পদোন্নতিপ্রক্রিয়া দ্রুত শুরু হবে।



