Lifestyle
ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকাজে উৎসাহ দিতে অনুদান দেবে। পাঁচ লাখ, সাত লাখ, আট লাখ ও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি। ২০২৬–২০২৭ অর্থবছরে প্রমোশনাল ও একাডেমিক স্টাফ
লেখক নিজস্ব প্রতিবেদক10K বার পড়া

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকাজে উৎসাহ দিতে অনুদান দেবে। পাঁচ লাখ, সাত লাখ, আট লাখ ও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি। ২০২৬–২০২৭ অর্থবছরে প্রমোশনাল ও একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্পে এ অনুদান দেবে। এ জন্য দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে আবেদন আহ্বান করেছে সংস্থাটি। আগ্রহী শিক্ষকদের নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে আগামী ২২ নভেম্বরের মধ্যে আবেদনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।



