চুইংগাম চিবানো ভালো না মন্দ
চুইংগাম যদি সঠিক নিয়মে এবং পরিমিত পরিমাণে চিবানো হয়, তবে এটি দাঁতের সুরক্ষায় কাজ করতে পারে, বিশেষ করে যাঁদের মুখ শুষ্ক থাকে। তবে অতিরিক্ত চিবানোর অভ্যাস ডেকে আনতে পারে হাড় ও পেশির জটিলতা।

চুইংগাম যদি সঠিক নিয়মে এবং পরিমিত পরিমাণে চিবানো হয়, তবে এটি দাঁতের সুরক্ষায় কাজ করতে পারে, বিশেষ করে যাঁদের মুখ শুষ্ক থাকে। তবে অতিরিক্ত চিবানোর অভ্যাস ডেকে আনতে পারে হাড় ও পেশির জটিলতা।

চুইংগাম চিবানোর ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ এবং অক্সিজেনের মাত্রা বাড়ে। এটি স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে।
চুইংগাম মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে।
চিনির উপস্থিতি দাঁতে ডেন্টাল ক্যারিজ বা ক্ষয় করে।
অতিরিক্ত চুইংগাম চিবানো চোয়ালের সন্ধি বা ‘টেমপোরোম্যান্ডিবুলার জয়েন্ট’ ও মাংসপেশির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে চোয়ালে ক্লিকের মতো শব্দ হওয়া, মাথাব্যথা এবং কান বা চোয়ালের ব্যথা হতে পারে।
কৃত্রিম চিনি যেমন সরবিটলের কারণে অনেকের ডায়রিয়াও হতে পারে।
জাইলিটল–সমৃদ্ধ চিনি–মুক্ত গাম বেছে নেওয়া উচিত
চোয়ালের পেশির ওপর চাপ কমাতে সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিটের বেশি চুইংগাম চিবানো উচিত নয়।
ভারি খাবার খাওয়ার পর চুইংগাম চিবানো সবচেয়ে ভালো, কারণ তখন এটি দাঁত পরিষ্কার করতে সাহায্য করে।
শেয়ার