Lifestyle
পূজার সাজে ৪ ব্লাউজ, দেখে নিন ছবিতে
শাড়ির সঙ্গে ব্লাউজের সম্পর্কটা শুধু মিলিয়ে পরার নয়; বরং একে অন্যকে ফুটিয়ে তোলারও। ব্লাউজের কাট, কাপড়, হাতা কিংবা নকশায় সামান্য পরিবর্তনেই বদলে যেতে পারে শাড়ির পুরো সাজ। তবে কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন—সেটিও ভাবনায় থাকলে ভ
লেখক রয়া মুনতাসীর16K বার পড়া
শাড়ির সঙ্গে ব্লাউজের সম্পর্কটা শুধু মিলিয়ে পরার নয়; বরং একে অন্যকে ফুটিয়ে তোলারও। ব্লাউজের কাট, কাপড়, হাতা কিংবা নকশায় সামান্য পরিবর্তনেই বদলে যেতে পারে শাড়ির পুরো সাজ। তবে কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন—সেটিও ভাবনায় থাকলে ভালো ব্লাউজ বেছে নেওয়ার সময়। লাল-সাদা রং বেশি পরা হয় পূজার সময়। রং একই হলেও কাট আর সাজে নিয়ে আসা যায় ভিন্নতা।
সুতি শাড়ির সঙ্গে ব্লাউজ বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা স্বাধীনভাবে ভাবা যায়। চাইলে এর সঙ্গে সিল্কের ব্লাউজও পরা যায়। তবে সিল্কটা যদি একটু ম্যাট ধরনের হয়, তাহলে সুতি শাড়ির সঙ্গে বেশ ভালো মানায়। আবার সুতি শাড়িতে যদি কাজ থাকে, সে ক্ষেত্রে একটু চকচকে সিল্কের ব্লাউজও সুন্দরভাবে মানিয়ে যায়। মসলিন শাড়ির ক্ষেত্রে অবশ্য কাপড় বাছাইয়ে একটু সতর্ক হওয়া ভালো। মসলিনের সঙ্গে মসলিন বা সিল্কের ব্লাউজই বেশি মানানসই; সুতির ব্লাউজ এখানে খুব একটা যায় না।



