Lifestyle
স্টাডি অ্যাব্রোড ফেয়ার: বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে অংশ নিচ্ছে মেন্টরস স্টাডি অ্যাব্রোড
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। তবে পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তির যোগ্যতা, বৃত্তির সুযোগ, আবেদনপ্রক্রিয়া এবং ভিসা নিয়ে নানা প্রশ্ন থাকে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও
লেখক বিজ্ঞাপন বার্তা25K বার পড়া

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। তবে পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তির যোগ্যতা, বৃত্তির সুযোগ, আবেদনপ্রক্রিয়া এবং ভিসা নিয়ে নানা প্রশ্ন থাকে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও দিকনির্দেশনা পেতে তাঁদের জন্য সুযোগ তৈরি করছে ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো আয়োজিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’।
১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই ফেয়ার। একই সঙ্গে ১৬ অক্টোবর থেকে চলবে ১০ দিনব্যাপী অনলাইন আয়োজন।



