Lifestyle
চাকরি পাওয়ার হারে ইউরোপের শীর্ষ ১০ দেশ কোনগুলো
ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের হার সাম্প্রতিক সময়ে শক্ত অবস্থান ধরে রেখেছে। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কর্মসংস্থানের হার রেকর্ড পর্যায়ে পৌঁছায়। ২০০৫ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, ইইউর আটটি দেশ
লেখক প্রথম আলো ডেস্ক17K বার পড়া

ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের হার সাম্প্রতিক সময়ে শক্ত অবস্থান ধরে রেখেছে। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কর্মসংস্থানের হার রেকর্ড পর্যায়ে পৌঁছায়। ২০০৫ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, ইইউর আটটি দেশও এ সময়ে নিজেদের সর্বোচ্চ কর্মসংস্থানের হার রেকর্ড করে। একই সময়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইইউতে বেকারত্বের হার ২০০০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
১. আইসল্যান্ড: ৮৫ দশমিক ৬ শতাংশ
শক্তিশালী শ্রমবাজার, তুলনামূলক কম বেকারত্ব এবং নারী ও বয়স্ক জনগোষ্ঠীর শ্রমবাজারে উচ্চ অংশগ্রহণ দেশটির কর্মসংস্থানের হার বেশি থাকার অন্যতম কারণ।



