Lifestyle
শিশুদের ইমিউনিটি কীভাবে বাড়ানো যায়
শিশুরা বড়দের তুলনায় সংক্রমণে বেশি আক্রান্ত হয়। কীভাবে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বা ‘ইমিউনিটি’ বাড়ানো যায়? আসলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর কোনো একক দাওয়াই বা ‘ইমিউনিটি বুস্টার’ নেই। সবচেয়ে কার্যকর উপায় হলো স্বাস্থ্যকর জীবন
লেখক লেখা:15K বার পড়া
শিশুরা বড়দের তুলনায় সংক্রমণে বেশি আক্রান্ত হয়। কীভাবে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বা ‘ইমিউনিটি’ বাড়ানো যায়? আসলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর কোনো একক দাওয়াই বা ‘ইমিউনিটি বুস্টার’ নেই। সবচেয়ে কার্যকর উপায় হলো স্বাস্থ্যকর জীবনযাপন।
জন্মের পর যত দ্রুত সম্ভব মায়ের দুধ শুরু করা ও প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানো শিশুকে নানা সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। মায়ের দুধে পুষ্টি উপাদানের পাশাপাশি রোগপ্রতিরোধী উপাদান থাকে।
টিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী সব টিকা সময়মতো দেওয়া এবং কোনো টিকা বাদ পড়লে দ্রুত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।



