Lifestyle
খাবার নিয়ে কনটেন্ট বানিয়ে তান্হা পেয়েছেন জার্মানির নিমন্ত্রণ
জার্মানির খাবার, সংস্কৃতি ও জীবনযাপনের অভিজ্ঞতা নিতে সাত দিনের এক বিশেষ সফরে গিয়েছিলেন তান্হা ইসলাম। নর্থ সাউথ ইউনিভার্সিটির এই স্নাতক মূলত খাবারদাবার ও ভ্রমণবিষয়ক কনটেন্ট তৈরি করেন। বার্লিনের রেস্তোরাঁ থেকে শুরু করে ব্
লেখক হুমায়রা মাহজাবিন12K বার পড়া

জার্মানির খাবার, সংস্কৃতি ও জীবনযাপনের অভিজ্ঞতা নিতে সাত দিনের এক বিশেষ সফরে গিয়েছিলেন তান্হা ইসলাম। নর্থ সাউথ ইউনিভার্সিটির এই স্নাতক মূলত খাবারদাবার ও ভ্রমণবিষয়ক কনটেন্ট তৈরি করেন। বার্লিনের রেস্তোরাঁ থেকে শুরু করে ব্ল্যাক ফরেস্টের স্থানীয় বাজার—নানা জায়গা ঘুরে তাঁর ঝুলিতে জমা হয়েছে নানা স্বাদ ও অভিজ্ঞতা। সেসব শুনতেই যোগাযোগ করি তান্হার সঙ্গে।
তান্হা খাবার নিয়ে কাজ করেন প্রায় ১০ বছর। এরই মধ্যে ভিন্ন ভিন্ন স্বাদের খাবার ও সংস্কৃতির খোঁজে ১০টির বেশি দেশ ঘুরেছেন। ২০২৩ সালে টিকটকের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের আমন্ত্রণে নেপালেও গিয়েছিলেন। তবে জার্মানির এবারের সফরটি ছিল আলাদা। কারণ, শুধু নতুন খাবারের স্বাদ নেওয়াই নয়, খাবার কীভাবে একটি দেশের ইতিহাস, সংস্কৃতি, পরিবেশ ও মানুষের জীবনযাপনের সঙ্গে জড়িয়ে আছে, তা-ও জানার সুযোগ পেয়েছেন তিনি।



