Lifestyle
আইএসডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের সুযোগ
নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। আইটি স্কলারশিপ প্রো
লেখক নিজস্ব প্রতিবেদক5K বার পড়া

নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন খাতে চাকরির বাজার অনুযায়ী কোর্সগুলো ডিজাইন করে কোর্স পরিচালনা করে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। এ প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারীদের ৯২ শতাংশ দেশে ও বিদেশে সফলভাবে কর্মরত। এ প্রোগ্রামে এখন পর্যন্ত ১৯ হাজার আইটি প্রফেশনাল তৈরি করেছে, যাঁরা দেশ এবং বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।



