Lifestyle
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগে প্রফেশনাল মাস্টার্স, সিজিপিএ ২.৫০ হলে আবেদন
অপরাধবিজ্ঞান বা ক্রিমিনোলজি বর্তমান বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ এবং গতিশীল একটি শিক্ষাগত শাখা। অপরাধের পেছনের মনস্তাত্ত্বিক কারণ, অপরাধপ্রবণতার উৎস, সামাজিক প্রেক্ষাপট এবং অপরাধ বিচারব্যবস্থার আধুনিক কলাকৌশল অনুধাবনে এই শ
লেখক জাহিদ হোসাইন খান13K বার পড়া

অপরাধবিজ্ঞান বা ক্রিমিনোলজি বর্তমান বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ এবং গতিশীল একটি শিক্ষাগত শাখা। অপরাধের পেছনের মনস্তাত্ত্বিক কারণ, অপরাধপ্রবণতার উৎস, সামাজিক প্রেক্ষাপট এবং অপরাধ বিচারব্যবস্থার আধুনিক কলাকৌশল অনুধাবনে এই শাস্ত্রের জুড়ি মেলা ভার। অপরাধজগতের জটিল ধাঁধা এবং এর বৈজ্ঞানিক ও আইনগত সমাধান নিয়ে যাঁরা পেশাগত দক্ষতা বাড়াতে চান, তাঁদের জন্য এক দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়।



