Lifestyle
পরপর দুইবার লিথ্যাল ইনজেকশন দেওয়ার পরও কীভাবে বেঁচে গেলেন ক্রিস্টা পাইক
পরপর দুইবার লিথ্যাল বা মারণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে গেছেন যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ক্রিস্টা পাইক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে এই ৫০ বছর বয়সী নারীকে পেন্টোবারবিটাল ইনজেকশন দিয়ে
লেখক জীবনযাপন ডেস্ক22K বার পড়া

পরপর দুইবার লিথ্যাল বা মারণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে গেছেন যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ক্রিস্টা পাইক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে এই ৫০ বছর বয়সী নারীকে পেন্টোবারবিটাল ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়।
প্রথম ইনজেকশন দেওয়ার পরও তাঁর মৃত্যু না হলে প্রটোকল অনুযায়ী তাঁকে দ্বিতীয়বার ইনজেকশন দেওয়া হয়। তার পরও তাঁর মৃত্যু হয়নি। শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং শেষ খবর পর্যন্ত তাঁর জ্ঞান ফিরেছে এবং সুস্থ হয়ে উঠছেন।



