পণ্য উৎপাদন থেকে শুরু করে গ্রাহকের হাতে তা পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটিকে সচল ও গতিশীল রাখার কাজটি আজ আধুনিক ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। আর এই পুরো কাজের নেপথ্যে যিনি বা যাঁরা থাকেন, তাঁরা হলেন সাপ্লাই চেইন প্রফেশনাল। একসময় ব্যবসা মানেই ছিল শুধু উৎপাদন আর বিক্রি। কিন্তু বিশ্বায়নের এই যুগে ব্যবসার পরিসর অনেক বড় হয়েছে। ফলে পাল্টে গেছে সাপ্লাই চেইনের সংজ্ঞা ও এর গুরুত্ব। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কেবল একটি করপোরেট বিভাগ নয়, এটি দেশের অর্থনীতি ও চাকরির বাজারের অন্যতম লাভজনক ও চাহিদাপূর্ণ একটি খাত।