Lifestyle
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২য় সমাবর্তন: রেজিস্ট্রেশন শুরু ১২ অক্টোবর, অংশ নিতে পারবেন কারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও গবেষকেরা ১২ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্
লেখক নিজস্ব প্রতিবেদক30K বার পড়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও গবেষকেরা ১২ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ সময় ১২ নভেম্বর ২০২৬।
গতকাল বুধবার (৭ অক্টোবর ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশগ্রহণে রেজিস্ট্রেশন করতে পারবেন। এ ছাড়া মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।



