Lifestyle
আইইউবিতে অ্যাক্রেডিটেশনবিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন বিভিন্ন বিষয়ের অ্যাক্রেডিটেশনবিষয়ক সিম্পোজিয়াম আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘সিম্পোজিয়াম অন বিজনেস স্
লেখক বিজ্ঞপ্তি24K বার পড়া

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন বিভিন্ন বিষয়ের অ্যাক্রেডিটেশনবিষয়ক সিম্পোজিয়াম আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘সিম্পোজিয়াম অন বিজনেস স্কুলস অ্যাক্রেডিটেশন’–এর আয়োজক ছিল আইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষাবিদ, বিজনেস স্কুলের ডিন, আইকিউএসি পরিচালক, অ্যাক্রেডিটেশন বিশেষজ্ঞ এবং উচ্চশিক্ষা–সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষাদানের মান, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।



