Lifestyle
ইউল্যাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন
‘সক্ষমতা বিকাশের ২৩ বছরের পথচলা’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজন ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। গত রোববার (৪ অক্টোবর) ইউল্যাব ক্
লেখক বিজ্ঞপ্তি20K বার পড়া

‘সক্ষমতা বিকাশের ২৩ বছরের পথচলা’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজন ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। গত রোববার (৪ অক্টোবর) ইউল্যাব ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও ইউল্যাব পরিবারের সদস্যরা অংশ নেন।
দিনব্যাপী উদ্যাপনে ক্যাম্পাসজুড়ে ছিল পাঁচটি ইন্টারঅ্যাকটিভ জোন—ডিসকভার, ডেভেলপ, ডেমোনস্ট্রেট, ডিস্টিংগুইশ ও বিলং। এসব জোনে ইউল্যাবের শিক্ষার সুযোগ, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, শিক্ষার্থীদের অর্জন, সৃজনশীলতা ও বিভিন্ন ক্লাবের কার্যক্রম তুলে ধরা হয়।



