Entertainment
‘সেপারেশন’-এ পরীমনি ও বর্ষণ স্বামী–স্ত্রী...
পরীমনি–ইমতিয়াজ বর্ষণকে জুটি করে ওয়েব ফিল্ম বানাচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম। ‘সেপারেশন’ নামে ছবিটির শুটিং গত শনিবার ঢাকার ৩০০ ফুটের একটি শুটিংবাড়িতে শুরু হয়েছে। গত মঙ্গলবার চ্যানেল আই ভবনে শুটিং ছিল। পরিচালক জানিয়েছেন, আর কয়ে
লেখক বিনোদন প্রতিবেদক75K বার পড়া

পরীমনি–ইমতিয়াজ বর্ষণকে জুটি করে ওয়েব ফিল্ম বানাচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম। ‘সেপারেশন’ নামে ছবিটির শুটিং গত শনিবার ঢাকার ৩০০ ফুটের একটি শুটিংবাড়িতে শুরু হয়েছে। গত মঙ্গলবার চ্যানেল আই ভবনে শুটিং ছিল। পরিচালক জানিয়েছেন, আর কয়েক দিন শুটিং হলেই শেষ হবে কাজ।
‘সেপারেশন’-এ পরীমনি একটি সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক আর ইমতিয়াজ বর্ষণ একজন অধ্যাপক। গল্পে তাঁরা স্বামী–স্ত্রী। তাঁদের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করেই এগিয়ে যাবে গল্প।
গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় এবারই প্রথম কাজ করছেন ইমতিয়াজ বর্ষণ। পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বর্ষণ বলেন, ‘সেলিম ভাই নির্মাতা হিসেবে কেমন, তা তো বলার অপেক্ষা রাখে না। কৈশোর থেকেই তাঁর অসাধারণ সব নির্মাণ দেখে আসছি। নিজে যখন অভিনয় শুরু করি, তখন ইচ্ছা ছিল, একদিন তাঁর পরিচালনায় কাজ করব। এবার এসে সেটা হলো।’ গল্প নিয়েও উচ্ছ্বসিত এই অভিনেতা। তাঁর মতে, ‘টক–মিষ্টি–ঝাল—এ রকম একটা সম্পর্কের মধ্য দিয়ে গল্পটা এগিয়ে যাবে। আর পরীমনি সহশিল্পী হিসেবে চমৎকার, ভীষণ আন্তরিক। আমাদের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাও সুন্দর।’



