Entertainment
‘হুঙ্কার’ এক কিশোরীর দ্রুত বড় হয়ে ওঠার গল্পও
২০২৫ সালে ‘সাইয়ারা’র সাফল্যের পর প্রচারের আলো থেকে কিছুটা দূরেই ছিলেন অনীত পাড্ডা। সম্প্রতি ‘হুঙ্কার: দ্য রোর’ সিরিজের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তাঁকে পাওয়া গেল। সাইয়ারার পর এটিই তাঁর প্রথম প্রচার অনুষ্ঠান। গণমাধ্যমের মুখ
লেখক প্রতিনিধি146K বার পড়া

২০২৫ সালে ‘সাইয়ারা’র সাফল্যের পর প্রচারের আলো থেকে কিছুটা দূরেই ছিলেন অনীত পাড্ডা। সম্প্রতি ‘হুঙ্কার: দ্য রোর’ সিরিজের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তাঁকে পাওয়া গেল। সাইয়ারার পর এটিই তাঁর প্রথম প্রচার অনুষ্ঠান। গণমাধ্যমের মুখোমুখিও হলেন প্রথমবার। ফলে অনীতকে ঘিরে পাপারাজ্জি ও গণমাধ্যমকর্মীদের আগ্রহ ছিল বাড়তি।
অনুষ্ঠানে অনীতের সঙ্গে ছিলেন ফাতিমা সানা শেখ, রঘুবীর যাদব, জোয়া হুসেন, মোহাম্মদ জিশান আয়ুব ও পরিচালক নিত্যা মেহরা। অনীতের কবিতা পাঠ দিয়ে শুরু হয় আয়োজন। পরে সিরিজ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শোনান তিনি। হুঙ্কার–এর বিষয়বস্তুই অনীতকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা জনসমক্ষে এলে কীভাবে অন্যের মতামতের চাপে তার অর্থ বদলে যেতে থাকে, সিরিজে সেই প্রশ্নই উঠে এসেছে।



