Entertainment
আটলান্টিকের পাড়ে রাজ্জাকের নাতনি চালাচ্ছেন গাড়ি, পেছনে মুগ্ধ ববিতা
কানাডার সাগরপাড়ের পথ। এক পাশে আটলান্টিকের জলরাশি, অন্য পাশে প্রকৃতির অপরূপ দৃশ্য। সেই সৌন্দর্য দেখে গাড়িতে বসেই মুগ্ধ হচ্ছিলেন দেশের বরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা। জানালার কাচ নামিয়ে কখনো সমুদ্র দেখছেন, কখনো ভিডি
লেখক বিনোদন প্রতিবেদক76K বার পড়া

কানাডার সাগরপাড়ের পথ। এক পাশে আটলান্টিকের জলরাশি, অন্য পাশে প্রকৃতির অপরূপ দৃশ্য। সেই সৌন্দর্য দেখে গাড়িতে বসেই মুগ্ধ হচ্ছিলেন দেশের বরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা। জানালার কাচ নামিয়ে কখনো সমুদ্র দেখছেন, কখনো ভিডিও করছেন আবার কখনো নিজের মুগ্ধতার কথা জানাচ্ছেন। আর গাড়ির স্টিয়ারিংয়ে? নায়করাজ রাজ্জাকের নাতনি নাজলি হোসেন ঐশী।
কুইবেক থেকে জ্যাসপার যাওয়ার পথে এমনই এক আনন্দময় ভ্রমণের মুহূর্ত ধরা পড়েছে ববিতার ভিডিওতে। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন নায়করাজ রাজ্জাকের মেজ ছেলে রওশন হোসেন বাপ্পী, তাঁর স্ত্রী নাহিদ হোসেন হ্যাপি ও মেয়ে ঐশী। দীর্ঘ পথের যাত্রায় গাড়ির চালকের আসনে ঐশী, পাশে বাপ্পী। আর পেছনের আসনে বসে মা হ্যাপি ও ববিতা উপভোগ করছিলেন পথের সৌন্দর্য।



