Entertainment
আত্মহত্যার চেষ্টা থেকে করুণ মৃত্যু, খ্যাতির আড়ালে বেবি নাজের করুণ জীবন
শৈশবেই মঞ্চে নাচের মধ্য দিয়ে শিল্পীজীবনে পা রাখেন বেবি নাজ। তাঁর বাবা মির্জা দাউদ বেগ ছিলেন লেখক। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তাই মাত্র চার বছর বয়সে উপার্জন শুরু করতে হয় তাঁকে। প্রথম দিকে মঞ্চে নাচ করতেন। সিনেমার
লেখক বিনোদন ডেস্ক50K বার পড়া

শৈশবেই মঞ্চে নাচের মধ্য দিয়ে শিল্পীজীবনে পা রাখেন বেবি নাজ। তাঁর বাবা মির্জা দাউদ বেগ ছিলেন লেখক। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তাই মাত্র চার বছর বয়সে উপার্জন শুরু করতে হয় তাঁকে। প্রথম দিকে মঞ্চে নাচ করতেন। সিনেমার নায়িকাদের নাচ দেখে সেগুলো অনুকরণ করতে ভালো লাগত তাঁর। কিন্তু শখের সেই নাচ একসময় হয়ে ওঠে পরিবারের প্রয়োজন মেটানোর দায়িত্ব। এরপরের গল্পটা খুব একটা সুখের নয়, একের পর এক সিনেমা করেছেন বটে; কিন্তু তাঁর জীবনের পথচলা মসৃণ ছিল না।



