Entertainment
মাথার চুল ফেলে দিয়েছেন সামিয়া, জানালেন জীবনের কঠিন সময়ের কথা
ক্যানসার চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নিচ্ছেন অভিনেত্রী, মডেল ও উপস্থাপক সামিয়া আফরিন। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যেতে পারে, এমন কথা আগেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। চিকিৎসার এ পর্যায়ে এসে মাথার চুল ফেলে দিয়েছেন
লেখক বিনোদন প্রতিবেদক109K বার পড়া

ক্যানসার চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নিচ্ছেন অভিনেত্রী, মডেল ও উপস্থাপক সামিয়া আফরিন। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যেতে পারে, এমন কথা আগেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। চিকিৎসার এ পর্যায়ে এসে মাথার চুল ফেলে দিয়েছেন সামিয়া। ছবি ফেসবুকে পোস্ট করে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন তিনি।
সামিয়া লিখেছেন, ‘কখনো ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে, যখন আমার মাথাটা আবার পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটি নিয়ে ভাবারও বয়স ছিল না; কিন্তু বড় হয়ে কোনো বিশেষ কারণ ছাড়া এভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’



