এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার একসঙ্গে দেখা গেল জেনডায়া ও টম হলান্ডকে। অনেকের চোখ ছিল তাঁদের পোশাক ও রেড কার্পেটের উপস্থিতিতে। তবে রাতের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠল তাঁদের বিয়ে। কারণ, বিয়ের পর প্রথমবার এমিতে হাজির হয়েছেন—এমন আলোচনা যখন চলছে, তখনই জেনডায়ার স্টাইলিস্ট ল রোচ জানিয়ে দিলেন, আসলে তাঁদের বিয়েই হয়নি!
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারের আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে বসেছিল ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। অনুষ্ঠানে জেনডায়া ছিলেন অন্যতম আলোচিত তারকা। ‘ইউফোরিয়া’য় রু চরিত্রে অভিনয়ের জন্য ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ এমি মনোনয়ন পেয়েছেন তিনি। সেরা অভিনেত্রীর এই পুরস্কার অবশ্য তাঁর জন্য নতুন নয়; এর আগেও একই চরিত্রে অভিনয়ের জন্য দুবার এমি জেতেন তিনি।
তবে এবারের উপস্থিতিতে আলাদা মাত্রা যোগ করেন টম হল্যান্ড। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ‘দ্য অডিসি’–তে জেনডায়ার সহশিল্পী হল্যান্ড প্রথমবারের মতো এমির আসরে হাজির হন।