Entertainment
বাস্তব জীবনের আলোচিত দম্পতি আবার এক সিনেমায়, কী বললেন তাঁরা
মিগেল একজন খ্যাতিমান স্থপতি। প্রযুক্তিবিশ্বের এক ধনকুবেরের জন্য হাওয়াইয়ে বিলাসবহুল বাংকার (নিরাপদ আশ্রয়কেন্দ্র) তৈরির প্রস্তাব পান তিনি। কিন্তু নৈতিকভাবে বিতর্কিত এই কাজ নিতে গিয়ে বিপাকে পড়ে তাঁর দাম্পত্য। ১৭ বছর ধরে একস
লেখক বিনোদন ডেস্ক101K বার পড়া

মিগেল একজন খ্যাতিমান স্থপতি। প্রযুক্তিবিশ্বের এক ধনকুবেরের জন্য হাওয়াইয়ে বিলাসবহুল বাংকার (নিরাপদ আশ্রয়কেন্দ্র) তৈরির প্রস্তাব পান তিনি। কিন্তু নৈতিকভাবে বিতর্কিত এই কাজ নিতে গিয়ে বিপাকে পড়ে তাঁর দাম্পত্য। ১৭ বছর ধরে একসঙ্গে থাকা স্ত্রী সোফিয়া স্বামীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। সোফিয়া একজন সম্পাদক; দুজনের মূল্যবোধ, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গির সংঘাত ধীরে ধীরে তাঁদের সম্পর্কে ফাটল ধরায়। এমন গল্প নিয়েই ফরাসি নির্মাতা ফ্লোরিয়ান জেলারের নতুন সিনেমা ‘বাংকার’।



