Entertainment
‘জানজিরে’ তারকা দানিয়াল কি সত্যিই বাগ্দান সেরেছেন
পাকিস্তানি সংগীতশিল্পী ও অভিনেতা দানিয়াল জাফরের বাগ্দানের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরিবারিকভাবে ঘনিষ্ঠ নূর ফাতিমার সঙ্গে তাঁর বাগ্দান হয়েছে বলে দাবি করছে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ। দানিয়াল বা নূর
লেখক বিনোদন ডেস্ক44K বার পড়া

পাকিস্তানি সংগীতশিল্পী ও অভিনেতা দানিয়াল জাফরের বাগ্দানের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরিবারিকভাবে ঘনিষ্ঠ নূর ফাতিমার সঙ্গে তাঁর বাগ্দান হয়েছে বলে দাবি করছে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ। দানিয়াল বা নূর ফাতিমা, কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি।
সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন দানিয়াল। পরে অভিনয়ে নাম লেখান তিনি। ‘তানা বানা’ সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয় তাঁর। সম্প্রতি ‘জানজিরে’ সিরিয়ালে অভিনয় করে আলোচনায় এসেছেন এই তারকা।



