‘প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’–এর অফিশিয়াল থিম সং গাইলেন ফাতিমা তুয যাহরা ঐশী। ‘লড়াকু নারীর চোখে স্বপ্ন/ আগামীর বিশ্ব জয়/ গোল গোল গোল হবে নিশ্চয়’—গীতিকার কবির বকুলের এমন কথায় সুর দিয়েছেন আদিব কবির। রাজধানীর একটি স্টুডিওতে সম্প্রতি গানটি রেকর্ড হয়েছে।
সংগীতশিল্পী ঐশী প্রথম আলোকে বলেন, ‘গানটির প্রস্তাব পাওয়ার পরই রাজি হয়ে যাই। গানটি আমার খুব পছন্দ হয়েছে। নারী ফুটবলারদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে গানটি আদর্শ হতে পারে।’