একসময় বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন গোবিন্দ ও নীলম কোঠারি। আশির দশক ও নব্বই দশকের শুরুর দিকে একসঙ্গে একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। ‘ইলজাম’, ‘লাভ ৮৬’, ‘খুদগর্জ’-এর মতো ছবিতে তাঁদের রসায়ন দর্শকের নজর কেড়েছিল। পর্দার সেই জনপ্রিয়তার সঙ্গে ছড়িয়ে পড়েছিল আরেক গল্প—বাস্তবেও নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা।
বছরের পর বছর সেই গুঞ্জন বলিউডের আলোচিত প্রেমকাহিনিগুলোর একটি হয়ে ছিল। এবার সেই পুরোনো অধ্যায় নিয়ে মুখ খুলেছেন নীলম। তাঁর বক্তব্য, তখন তিনি এতটাই অল্প বয়সী ছিলেন যে গোবিন্দ যে বিবাহিত, সেটিই জানতেন না।