Entertainment
এই নিন ব্ল্যাংক চেক, যত টাকা চান লিখুন...
‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ মুক্তির পর রাতারাতি বদলে গিয়েছিল নওয়াজুদ্দিন সিদ্দিকীর জীবন। বহু বছর ধরে ছোট চরিত্রে অভিনয়, অপেক্ষা আর অনিশ্চয়তার পর হঠাৎ করেই তিনি হয়ে উঠলেন আলোচিত অভিনেতা। পরিচালক অনুরাগ কশ্যপের ছবিতে ফয়জল খানের
লেখক বিনোদন ডেস্ক185K বার পড়া

‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ মুক্তির পর রাতারাতি বদলে গিয়েছিল নওয়াজুদ্দিন সিদ্দিকীর জীবন। বহু বছর ধরে ছোট চরিত্রে অভিনয়, অপেক্ষা আর অনিশ্চয়তার পর হঠাৎ করেই তিনি হয়ে উঠলেন আলোচিত অভিনেতা। পরিচালক অনুরাগ কশ্যপের ছবিতে ফয়জল খানের চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। এরপর তাঁর সামনে খুলে যায় বলিউডের বড় দরজা। এতটাই যে একসময় তাঁর টেবিলে জমেছিল প্রায় ২০০টি চিত্রনাট্য, সঙ্গে ছিল ‘ব্ল্যাংক চেক’—ইচ্ছেমতো পারিশ্রমিক লেখার সুযোগ।
কিন্তু নওয়াজুদ্দিন সিদ্দিকী সেসব প্রস্তাবের একটিও গ্রহণ করেননি।
সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সে সময়ের কথা স্মরণ করেছেন নওয়াজুদ্দিন। তিনি জানান, ‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ মুক্তির পরই প্রথমবার নিজেকে তারকা বলে মনে হয়েছিল তাঁর। অভিনেতার ভাষায়, ‘ছবিটি মুক্তির পর অন্তত ২০০টি চিত্রনাট্য পেয়েছিলাম। আমার টেবিলে ব্ল্যাংক চেক পড়ে থাকত। লোকজন বলত, “এই নিন চিত্রনাট্য, আর এই নিন ব্ল্যাংক চেক। আপনি যত টাকা চান লিখুন, আপনার যে তারিখগুলো ফাঁকা আছে, সেগুলো দিন।”’