Entertainment
‘অন্তরঙ্গ দৃশ্যে আমার খুব অস্বস্তি হয়’
ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে আগেই জনপ্রিয়তা পেয়েছেন নীহারিকা এনএম। এবার তাঁর বলিউড অভিষেক; মুক্তি পেয়েছে প্রথম হিন্দি ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’। এতে রাঘব জুয়ালের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবিটির মুক্তির আগে অভিনয়জীব
লেখক প্রতিনিধি179K বার পড়া

ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে আগেই জনপ্রিয়তা পেয়েছেন নীহারিকা এনএম। এবার তাঁর বলিউড অভিষেক; মুক্তি পেয়েছে প্রথম হিন্দি ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’। এতে রাঘব জুয়ালের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবিটির মুক্তির আগে অভিনয়জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন নীহারিকা।
এক সাক্ষাৎকারে সম্প্রতি নীহারিকা জানান, অভিনয়জীবনের শুরুতে নানা কারণে প্রত্যাখ্যাত হয়েছেন। তবে একটি ঘটনা এখনো ভুলতে পারেননি। নীহারিকার ভাষ্যে, একটি ছবির জন্য খ্যাতনামা এক পরিচালক তাঁকে বেছে নিয়েছিলেন। অডিশন ও লুক টেস্টও হয়েছিল।



