Entertainment
‘কী জন্য বিয়ে করব?’ মিমির সেই ভাবনা কি বদলাল
একসময় বিয়ের প্রসঙ্গ উঠলেই হাসতে হাসতে প্রশ্ন করতেন, ‘কী জন্য করব?’ কখনো আবার বলেছিলেন, ‘বিয়ে নিয়ে জাস্ট ভাবছি না।’ সেই মিমি চক্রবর্তীকে নিয়েই এখন টালিউডে বিয়ের গুঞ্জন। পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চল
লেখক বিনোদন ডেস্ক113K বার পড়া

একসময় বিয়ের প্রসঙ্গ উঠলেই হাসতে হাসতে প্রশ্ন করতেন, ‘কী জন্য করব?’ কখনো আবার বলেছিলেন, ‘বিয়ে নিয়ে জাস্ট ভাবছি না।’ সেই মিমি চক্রবর্তীকে নিয়েই এখন টালিউডে বিয়ের গুঞ্জন। পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষে পাহাড়ের কোলে বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী। সম্ভাব্য পাত্র হিসেবে উঠে এসেছে নৌবাহিনীর কর্মকতার নাম। তবে মিমি এখনো প্রকাশ্যে কিছু জানাননি।
‘বিয়ের জন্য আলাদা করে সময় কোথায়?’
২০১৮ সালে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মিমিকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন তাঁর বয়স ২৮ বছর। সাক্ষাৎকারে মায়ের প্রসঙ্গ উঠতেই মিমি মজা করে বলেছিলেন, ‘আমার তো মোটে ২৮ বছর বয়স! এখনই কেন বিয়ে করে নিতে হবে?’ এরপর আরও রসিকতা করে বলেছিলেন, ‘আমার বিয়ে দেওয়ার এত ইচ্ছা যখন, আপনাদের কাগজে একটা পাত্র–পাত্রীর বিজ্ঞাপন দিন না বরং!’