Entertainment
৪১ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী মাহিরা
দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। সাদা রঙের ঢিলেঢালা গাউন পরা ছবিতে এক হাতে পেট ধরে রেখেছেন
লেখক বিনোদন ডেস্ক175K বার পড়া

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। সাদা রঙের ঢিলেঢালা গাউন পরা ছবিতে এক হাতে পেট ধরে রেখেছেন মাহিরা।
পোস্টে মাহিরা খান লিখেছেন, ‘আমরা পরিকল্পনা করি, এরপর আসে আল্লাহর পরিকল্পনা।’ এই একটি বাক্যেই জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছেন অভিনেত্রী। পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন।



