Entertainment
‘একদম হৃদয় দিয়ে গাইত ফরিদা’
‘আমরা অনেক সময় গাইলে মনে হয়, মুখ থেকে গাই; কিন্তু ফরিদার লালনের গান শুনলে মনে হতো, একেবারে ভেতর থেকে গায়। গানের কথা উপলব্ধি করে গাইত। প্রতিটি লাইনের সারমর্ম বুঝে, গভীর থেকে, একদম হৃদয় দিয়ে গাইত ফরিদা।’ লালনসংগীতের বরেণ্য
লেখক বিনোদন প্রতিবেদক144K বার পড়া
‘আমরা অনেক সময় গাইলে মনে হয়, মুখ থেকে গাই; কিন্তু ফরিদার লালনের গান শুনলে মনে হতো, একেবারে ভেতর থেকে গায়। গানের কথা উপলব্ধি করে গাইত। প্রতিটি লাইনের সারমর্ম বুঝে, গভীর থেকে, একদম হৃদয় দিয়ে গাইত ফরিদা।’ লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনকে এভাবেই স্মরণ করলেন অগ্রজ সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। তাঁদের সম্পর্ক ছিল পাঁচ দশকের বেশি সময়ের—বড় বোন আর ছোট বোনের মতো। আজ ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী। প্রিয় শিল্পীকে হারানোর এক বছর পর তাঁর কণ্ঠ, সংগীতসাধনা ও ব্যক্তিজীবনের কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন ফেরদৌসী রহমান।
শিল্পী ও মানুষ ফরিদা পারভীনের মধ্যে কোনো অমিলও দেখেননি তিনি। ফেরদৌসী রহমান বলেন, ‘গানটা যেমন সহজ-সরল করে মিষ্টি ভাষায় গাইত, তেমনি জীবনটাও ছিল তার সহজ-সরল। কোনো ধরনের জটিলতা আমি পাইনি।’



